জুলাই বিপ্লবে নিহত হৃদয় তাড়ুয়ার বোনকে পবিপ্রবিতে নিয়োগপত্র প্রদান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তাড়ুয়ার বোন নিতু রানী তাড়ুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উক্ত নিয়োগপত্র প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া, মা অর্চনা রানী, বোন নিতু রানী ও বোনজামাই।
হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া বলেন, আমাদের চলার কিছুই ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। এই চাকরির মাধ্যমে আমরা উপকৃত হলাম।
হৃদয়ের বোন নিতু রানী বলেন, এটা আমার চাকরি নয়, এটা হৃদয়ের চাকরি। এতে আমাদের পরিবারের জন্য খুবই উপকার হলো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের এক শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। এটি শুধু রাষ্ট্রের দায়বদ্ধতা নয়, সকল শহীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কাজটি করেছি। আপাতত তাকে অস্থায়ীভাবে যোগদানের নিয়োগপত্র প্রদান করা হলো। পরবর্তীতে ইউজিসির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী করা হবে।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য