নগরকান্দায় গৃহবধূকে গলা কেটে হত্যা
ফরিদপুরের নগরকান্দায় মুক্তা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার (৩৫) শ্রীরামদিয়া গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তার দুই ছেলে ও ৯ মাসের একটি মেয়ে রয়েছে।
নিহতের স্বামী আরিফ চৌধুরী বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া-দাওয়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। রাত ১টার দিকে ঘুম থেকে জেগে দেখি আমার স্ত্রী মেয়েকে খাওয়াচ্ছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে আমার এক প্রতিবেশী আমাকে ডাকেন। আমি তার ডাকে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী পাশে নেই। আমার শিশুমেয়েটি কান্না করছে। পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রী গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
তিনি আরো বলেন, দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তবে কে বা কারা কী কারণে আমার স্ত্রীকে হত্যা করেছে তা বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু ছিল না। আমার ৯ মাসের একটি মেয়ে রয়েছে। মেয়েটির এখন কী হবে?
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
T.A.S / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা