ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চোরাই চাল জব্দ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৪:৫৮

নেত্রকোনার দুর্গাপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তা চোরাই চাল জব্দ করা হয়েছে। তথ্যটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোত্তালিব।

তিনি সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২৭ বস্তা চোরাই চাল জব্দ করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিত নৌকায় থাকা তিনজন লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের তেরীবাজার খেয়াঘাট এলাকায় ওই জব্দকৃত চাল ও ইঞ্জিনচালিত নৌকাটি দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন