ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পুলিশ বিভাগ থেকে বাড়ি পাচ্ছেন বাস্তুহীন দরিদ্র হাসিনা বেগম


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১:২২

পুলিশ বিভাগ থেকে ইটের তৈরি বাড়ি পাচ্ছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাস্তুহীন দরিদ্র হাসিনা বেগম। হাসিনা বেগম উপজেলার বিনোদনগর ইউনিয়নের মৃত তছির উদ্দিনের মেয়ে। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন যাবৎ তিনি একই গ্রামের অন্যের জমিতে ঝুপড়িঘর করে অতিকষ্টে বসবাস করছিলেন। তিনি স্বপ্নেও ভাবেননি তার নিজের বাড়ি হবে। তাও আবার ইটের বাড়ি! কিন্তু হঠাৎ তার সে স্বপ্ন পূরণ করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বিভাগ।

রোববার (২৯ ‍আগস্ট) বিকেলে নবাবগঞ্জে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বাস্তুহীন দরিদ্র হাসিনার বাড়ির জায়গা পরিদর্শন শেষে জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) দেশের প্রতিটি থানা এলাকায় একজন দরিদ্র বাস্তুহীন অসহায়কে বাড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় হাসিনা বেগমকে মনোনীত করা হয়েছে এবং এক মাসের মধ্যে হাসিনার বাড়ির নির্মাণকাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের এএসপি একেএম ওহিদুন্নবী, নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিম উদ্দিনসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা