ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মমতাজ (৪০, ছদ্মনাম) নামে এক নারী মামলা করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ভুক্তভোগী ওই নারী প্রতিবেদককে মামলার কপিসহ ঘটনার বিষয়ে খুলে বলেন।
ঘটনায় অভিযুক্তরা হলেন- উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদদীন ও সোনাকানিয়ার ৭নং ওয়ার্ডের মৃত সালামের ছেলে মো. দেলোয়ার হোসেন ও লোহাগাড়ার আমিরাবাদ রিফাত টেইলার্সের মালিক মো. কাশেম, একই টেইলার্সের বশর (৪০) এবং সোনাকানিয়ার গারাঙ্গিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে মোক্তার আহমদ।
বাদীর ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি মাসের ৭ তারিখ বেলা ১১টায় লোহাগাড়ার আমিরাবাদের রিফাত টেইলার্সে তিনি কাপড় সেলাইয়ের জন্য গেলে টেইলার্সে কর্মরত মামলার ১নং আসামি মো. দেলোয়ার কাপড়ের মাপ নেবে বলে দোকানের তৃতীয় তলায় নিয়ে গেলে হঠাৎ দরজা বন্ধ করে বাদীর ইচ্ছার বিরুদ্ধে অপরাপর আসামির সহযোগিতায় ধর্ষণ করে। পরে বাদীর ধস্তাধস্তিতে ওই রুমের দরজার সাথে আঘাতও লাগে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে বের হয়ে বাদীনী তার স্বামীকে বিষয়টি খুলে বলেন এবং লোহাগাড়ার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
আরো জানা যায়, পরে পরিবারের সাথে আলাপ-আলোচনা করে চিকিৎসাপত্রাদী সাথে নিয়ে চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৯ অক্টোবর মামলাটি দায়ের করলে আদালত শুনানি শেষে লোহাগাড়া থানাকে মামলাটি এফআইআর হিসেবে নেয়ার জন্য নির্দেশ প্রদান করে।
এমএসএম / জামান
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার