ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তাড়াশে অটোভ্যানের ধাক্কায় প্রাণ হারাল শিশু


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৩:৪

সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যানের ধাক্কায় এক শিশু প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামে। মঙ্গলবার (১ জুন) বিকেলে ওই গ্রামের আলেপ আলীর ছোট মেয়ে সামিয়া খাতুন (২) খেলতে খেলতে পাকা রাস্তায় গেলে অটোভ্যানের সাথে ধাক্কা লেগে ‍এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশীরা এসে তাকে তুলে মাথায় পানি ঢালার পর বস্তুল বাজারে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে তাড়াশ সদর হাসপাতালে আনা হয়। এখানেও অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে শেরপুরের শুকনাগাড়ী নামক স্থানে সামিয়া খাতুনের মৃত্যু হয়। মেয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় রাত ১০টার দিকে বস্তুল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মইনুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, সামিয়া খাতুনের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় সামাজিকভাবে তার লাশ দাফন করা হয়েছে।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি