বাকেরগঞ্জে চেতনানাশক ওষুধ খাইয়ে লুটের চেষ্টা
বরিশালের বাকেরগঞ্জে একই বাড়ির দুই পরিবারের ১২ সদস্যকে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে লুট করার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। আশপাশের লোকজন বিষয়টি টের পেলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গশ্রী এলাকার হাওলাদার বাড়ির রুস্তম আলী হাওলাদারের বাসা ও মৌজা আলী হাওলাদারের বাসায় ঘটনাটি ঘটে।
বুধবার রাত ১১টার দিকে প্রতিবেশীরা ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রুস্তম আলী ও মৌজা আলীর ফ্যামিলির সদস্যরা। ফ্যামিলির এক সদস্য বাইরে থাকায় রাত ১১টার দিকে বাসায় ফেরার পর অনেক ডাকাডাকির পরও যখন তারা ঘুম থেকে জাগ্রত হচ্ছিলেন না, তখন তার মনে সন্দেহ জাগে। তারপর তাদের অসুস্থ দেখে তাৎক্ষণিক প্রতিবেশীদের ডাকাডাকি করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। একই বাড়ির দুই ফ্যামিলির ১২ জান সদস্যকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন। কিন্তু একই পরিবারের তিনজনের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাং লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বাকেরগঞ্জ উপজেলায় চেতনানাশক ওষুধ খাইয়ে কিছুদিন আগেও অনেক ফ্যামিলি নিঃস্ব হয়েছে। তাই বাকেরগঞ্জের বাসাবাড়ির সদস্যরা সব সময় ভয়-ভীতির মধ্যে থাকে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তদন্ত চলছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তারা সুস্থ হয়ে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি শফিকুল আরো জানান, বাকেরগঞ্জ উপজেলায় চেতনানাশক ওষুধ খাইয়ে কিছুদিন আগেও অনেক ফ্যামিলি নিঃস্ব হয়েছে। তাই আমরা এর সাথে জড়িত মূল চক্রটিকে ধরার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার