বাংলাদেশের অর্থনীতি আজ ২০-২৫ জন লোকের হাতে বন্দি : মুফতি ফয়জুল করিম
বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়ার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, মাওলানা মো. নুরুল ইসলাম আল আমিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইন পরিষদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, বরিশাল জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ কাওছারুল ইসলাম।
গণসমাবেশে প্রধান অতিথি বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পরও মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। মুসলমানদের অধিকার হরণ করা হয়েছে। অধিকার কেড়ে নেয়া হয়েছে। মুসলমানদের আন্দোলনের কারণে আমরা ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছি এবং এই পাকিস্তান সৃষ্টিতে আন্দোলনে একমাত্র মুসলমানরাই রক্ত দিয়েছে। আজকে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা জানেই না মুসলমানদের আন্দোলনের অবদানের ইতিহাস। মুসলমানদের দাঁড়ি-টুপি থাকার কারণে তারা পুলিশে চাকরি পায় না, সেনাবাহিনীতে চাকরি পায় না। সবখানেই তারা বৈষম্যের শিকার হয়।
তিনি আরো বলেন, ব্যাংক থেকে লোন নিতে গেলেও গরিব মানুষেরা বৈষম্যের শিকার হয়। যাদের টাকা আছে তাদের ব্যাংক লোন দেয়। চার লাখ থাকলে তাকে আরো চার লাখ দিয়ে ধনী বানানো হয়। বাংলাদেশের অর্থনীতি আজ ২০-২৫ জন লোকের হাতে বন্দি। গরিবের লোন মাফ হয় না কিন্তু বড়লোকের লোন ঠিকই মাফ হয়। দেশের মসনদে খুনি ও লুটেরা থাকলে দেশের জনগণ শান্তি পাবে না। একমাত্র ইসলামী হুকুমত কায়েম হলেই দেশে শান্তি ফিরে আসবে। আমরা কী দেখলাম- ৫ আগস্ট দেশের বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি ও লুটেরা সরকারের পতন হলেও এখনো দেশে দখলবাজি ও টেন্ডারবাজি অব্যাহত আছে।
T.A.S / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন