ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনা জেলা পরিষদের ৮৬ কোটি ৯২ লাখ টাকার বাজেট ঘোষণা


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১:৩২

খুলনা জেলা পরিষদের ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ‍আগস্ট) বেলা ১২টায় খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের সভাপতিত্বে জেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেটে সহস্রাধিক মসজিদ, মন্দির, ঈদগাহ, শ্মশান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসা, মক্তব, ক্ষুদ্র সড়কসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট পর্যালোচনা করা হয়। একই সাথে ২০২১-২২ অর্থবছরে ৮৬ কোটি ৯২ লাখ ৮ হাজার ২০৮.৭০ টাকার প্রস্তাবিত বাজেট দৃঢ়করণ করা হয়। এছাড়া বিগত ২০২০-২০২১ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন- খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সচিব বিষ্ণুপদ পাল, উপ-সহকারী প্রোকৌশলী মাসুদ আজিজুর রহমান, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জয়ন্তী রাণী সরদার, শোভা রানী হালদার, নাহার আক্তার, জেসমিন পারভীন জলি, সদস্য মো. কবির হোসেন, রজত কান্তি শীল, মো. জহুরুল হক, দিলীপ হালদার, মোল্লা মো. মিজানুর রহমান, শেখ মোশাররফ হোসেন, মো. সরদার আবু সালেহ, মোল্লা আকরাম হোসেন, হাবিবুল্লাহ বাহার, শেখ কামরুল হাসান, এসএম খালেদিন রশিদী সুকর্ণ, মো. শেখ আবু জাফর, চৌধুরী মো. রায়হান ফরিদ, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা