মাদক সেবনের সময় নেত্রকোনা পৌর ছাত্রদলের নেতাসহ আটক ৭
নেত্রকোনায় মাদক সেবনের সময় পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ইউএনও।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকসা গ্যারেজ থেকে তাদের হাতেনাতে আটক করেন সেনা সদস্যরা। নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর জিসানুল হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার বাসন্দিা ও পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান বাপ্পি (৩০), একই এলাকার সিফাত আল সাদি (৩৫), আব্দুল সামি সৌরভ (৩৩), শহরের বড় বাজার এলাকার অভিজিৎ সাহা মণ্ডল (২৮), সদরের সনুরা চল্লিশা এলাকার মো. হিরা (৩০), বাইশদার এলাকার মো. সিমুল খান (৩০) এবং কেন্দুয়া উপজেলার বারলা পাইকুর এলাকার মো. রুবেল (৩৩)।
তিনি আরো জানান, গোপন সংবাদে শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকসা গ্যারেজ থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবীদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ইউএনও। কারাগারে প্রেরণের জন্য তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, রাতেই দণ্ডপ্রাপ্ত ওই ৭ জনকে কারাগারে পাঠানো হয়।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ