বশেমুরবিপ্রবি খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোজাম্মেল ও সঞ্জয় দাশ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) খুলনা জেলা শিক্ষার্থী সংগঠনের আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল বিশ্বাস।
যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সঞ্জয় দাশ এবং আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিপলু মাহমুদ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) খুলনা শিক্ষার্থী সংগঠনের অফিসিয়াল প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে আছেন- আবরার ফাইয়াজ খান অন্তিক, লামিয়া ইসলাম, ফাহাদ গাজী, আরাফাত হোসেন, তানভীর ইসলাম তুরাগ, সাকিব হাসান, সুবাইয়া রেজা অন্তি, রিশ্চাতারা রিয়াজ, মুশফিকুর রহমান প্রিন্স, নমিরা কবির।
যুগ্ম-আহ্বায়ক সঞ্জয় দাশ বলেন, নতুন কমিটিতে আসা সকল সদস্যকে অভিনন্দন জানাই। পূর্বে যেমন সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের সকল সহযোগিতায় যেভাবে সর্বদা পাশে ছিল, আগামীতেও সংগঠনের গতিশীলতা বিরাজমান থাকবে এই প্রত্যয় ব্যক্ত করি। সকলের সহযোগিতা একান্ত কাম্য।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য