রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী স্লুইসগেট এলাকার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ রূপসী স্লুইসগেট এলাকায় অবস্থান করছিল বলে যৌথবাহিনী সংবাদ পায়। পরে রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করে যৌথবাহিনী।
ওসি আরো জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। এছাড়া রূপগঞ্জসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি রিয়াজ।
তিনি আরো জানান, তানজির আহমেদ খান রিয়াজের ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত আদালতে শুনানি হয়নি।
T.A.S / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর