কৃষিগুচ্ছে বাকৃবি কেন্দ্রে উপস্থিতি ৭৮.১৬ শতাংশ
কৃষিগুচ্ছের দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ১১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ৭৮.১৬ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২০টি অঞ্চলে ২৪৩টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯ হাজার ৮৭৫ জন।
ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল অনুষদ, করিম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ মোট ২০টি অঞ্চলে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাবিষয়ক সকল পূর্বপ্রস্তুতি আমরা নিয়েছিলাম।
এ সময় কৃষিগুচ্ছ থেকে বের হয়ে আসার বিষয়ে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষিত জনশক্তি তৈরি হবে, যা দেশের কৃষি খাতকে আরো শক্তিশালী করবে। বাকৃবির স্বতন্ত্রতা ও আদর্শকে বজায় রাখতে আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ্য, এবার ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৭১৮টি এবং মোট পরীক্ষার্থী ৭৫ হাজার ১৭ জন। এরমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮, চট্রগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।
এবার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য ৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্র এবং ৩টি উপকেন্দ্রসহ সর্বোমোট ১১টি কেন্দ্রে সারাদেশে একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
T.A.S / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ