ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মাদক সেবনরত অবস্থায় সেনাবাহিনী কর্তৃক আটক নেত্রকোনা ছাত্রদল নেতা বাপ্পি বহিষ্কার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১২:৩৪

মাদক সেবনরত অবস্থায় সেনা সদস্যদের হাতে আটক নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিকে (৩০) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকার বাসিন্দা।

মশিউর রহমান বাপ্পিকে আটকের পরদিন গত শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা শাখার অধীন নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। সেই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (বাপ্পি) সাথে কোরোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশও প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকসা গ্যারেজ থেকে মশিউর রহমান বাপ্পিসহ সাতজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন সেনা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। পরে ওই দিন রাতেই তাদের কারাগারে পাঠানো হয়।
 
অন্য দণ্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার সিফাত আল সাদি (৩৫) ও আব্দুল সামি সৌরভ (৩৩), বড় বাজার এলাকার অভিজিৎ সাহা মণ্ডল (২৮), সদরের সনুরা চল্লিশা এলাকার মো. হিরা (৩০), বাইশদার এলাকার মো. সিমুল খান (৩০) এবং কেন্দুয়া উপজেলার বারলা পাইকুর এলাকার মো. রুবেল (৩৩)।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন