খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল চুরি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল চুরি করে বিক্রি করেন চালক সেলিম আজমল। গতকাল রোববার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে মেট্রোপলিটন পেট্রোল পাম্পে তেল চুরির সময় বেশ কয়কজন সংবাদকর্মীর ক্যামেরায় তা ধরা পড়ে দৃশ্যটি। এদিকে চুরির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে গতানুগতিক উত্তর- বাসচালক সেলিম আজমলের বিরুদ্ধে প্রমাণ পেলে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিন দেখা গেছে, রোববার দুপুর ১২টা ২৮ মিনিটের দিকে মেট্রোপলিটন পেট্রোল পাম্পের গ্যারেজে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুলনা মেট্রো-ঝ ১১-০০০৬ নম্বরের বাসটি একজন শ্রমিক পানি দিয়ে ওয়াশ করছিলেন। আরেক শ্রমিক বাসের নিচে পাইপ ঢুকিয়ে ৩০ লিটারের বড় ড্রামে বাস থেকে তেল চুরি করছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল বের করার দৃশ্য দেখেই মোবাইল ক্যামেরায় ভিডিও করা শুরু করেন দুজন সংবাদকর্মী। মুহূর্তেই বাসটির চালক সেলিম আজমল এগিয়ে এসে মোবাইলে চিত্রধারনের কারণ ও তাদের পরিচয় জানতে চান। সাংবাদিক পরিচয় জানতে পেরে বাসটির চালক তাৎক্ষণিক জানান, বাসটি ওয়াশ করতে এক লিটার তেল প্রয়োজন, তাই ওরা বের করছে। কিন্তু এতবড় ড্রামে কেন- এমন প্রশ্নের পর ছবি তোলা মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাসচালক সেলিম আজমল।
পাম্পটির একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এই পাম্প থেকেই ওয়াশ ও সার্ভিসিং করানো হয়। বাসের চালকদের সাথে সখ্যতার কারণে সামান্য লাভের বিনিময়ে তেল চুরির কাজে সহযোগিতা করেন বলে সরল স্বীকারোক্তি দিয়েছেন একাধিক শ্রমিক। তবে একজন শ্রমিক বলেছেন, চালকদের এমন সুযোগ না দিলে তারা কর্তৃপক্ষকে বুঝিয়ে (তাদের সুযোগ-সুবিধা দেয়া) অন্য পাম্পে বাস নিয়ে যাবে। সে কারণে বাধ্য হয়েই বাসচালকদের এমন অন্যায় আবদার মেনে নিয়ে তাদের অনৈতিক কাজে সহযোগিতা করতে হয়।
তবে তেল চুরির অভিযোগ অস্বীকার করে বাসচালক সেলিম আজমল বলেছেন, মাত্র ৪ লিটার তেল বের করেছিলাম। দুই লিটার তেল মবিলে মিশিয়ে মেশিন ওয়াশ করি আর দুই লিটার ওদের জন্য। কারণ বিশ্ববিদ্যালয় গাড়ি সার্ভিসিং বাবদ ১০০ টাকা কম দিয়েছে বলে দাবি করেছেন তিনি। প্রকৃতপক্ষে ৩০ লিটার ড্রামের অর্ধেকের বেশি তেল ভর্তি হয়েছিল, ভিডিও ধারণ করায় শ্রমিকটি ড্রাম রেখে দ্রুত পালিয়ে যায়।
খুবি কর্মকর্তাদের একাধিক সূত্র জানিয়েছে, বাসচালক সেলিম আজমল বছর দুয়েক আগে বেনাপোলে ফেনসিডিলসহ আটকের পর বেশ কিছুদিন কারাভোগ করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মোট ৩১টি নিজস্ব পরিবহন ও প্রজেক্টের একটি গাড়ি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মধ্যে ১২টি বড় বাস, চারটি মিনিবাস, দুটি এসি কোস্টার, তিনটি এসি মাইক্রো, দুটি ননএসি মাইক্রো, দুটি অ্যাম্বুলেন্স, দুটি পাজেরো, একটি এভেনজা কার, একটি এএসএক্স কার রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসাইন বলেন, “ষয়টি আমি আগেও শুনেছি, তবে প্রমাণ পাইনি। যদি বাস থেকে তেল চুরির যথাযথ প্রমাণ পাই অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করব। এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। অবশ্যই চুরির সুষ্ঠু প্রমাণ পেলে আইনগতভাবে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
এমএসএম / জামান
প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ
শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি
নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩
"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ।
সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত