মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সম্পাদক হারুন-অর-রশিদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি পদে মজিবর রহমান ও সম্পাদক পদে হারুন-অর-রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুই বছর মেয়াদি কমিটির সময়সীমা উত্তীর্ণ হলে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রফিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কমিটি গঠন সংক্রান্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যমকর্মীরা সংগঠনের উপকারিতা ও সাংবাদিকতার নানাবিধ কল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন বক্তারা।
মঠবাড়িয়ার সাংবাদিকতার সমৃদ্ধির লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে সৎ, সাহসী, ক্ষুরধার লেখনী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে কার্যনির্বাহী কমিটি করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যরা হলেন সভাপতি মজিবর রহমান (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ (দৈনিক সকালের সময়), সহ-ভাপতি রফিকুল ইসলাম টুকু (দৈনিক আলোকিত সংবাদ), সহ-সভাপতি তরিকুল ইসলাম মনোয়ার (দৈনিক জনতা), যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ টুকু (দৈনিক আলোকিত সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফেরদৌস (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক মো. বেল্লাল জোমাদ্দার (দৈনিক সংবাদ সকাল), অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান (দৈনিক দেশ বুলেটিন)-সহ ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এমএসএম / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ