কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকেলে কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
মো. আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম। আলোচক ছিলেন জেএনএন ট্রেড অ্যান্ড মার্কেটং কনমোলাইন বিডির ডিরেক্টর মো. মিনহাজ।
এতে আরো উপস্থিত ছিলেন- সমাজসেবক মো. মশিহোর রহমান, সরকার এন্টারপ্রাইজের পরিচালক ফেরদৌস মুর্শেদ সোহান, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, ওয়াইম্যাক্স স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আব্দুর রহমান বিপ্লব, মঠবাড়ি কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সহ-সভাপতি শরীফ সাবের আস মনির, সজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল মুমিন, অর্থ বিষয়ক সম্পাদক ফাহাদ বিন সাঈদ, প্রচার সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক তাসনিমুল আলম মুবিন, মো. মোস্তাকিম বিল্লাহ রাজুসহ কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত