ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সংগঠনিক সম্পাদক রায়হান হামিদ গ্রেপ্তার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:১৮

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার একাধিক মামলার আসামি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান হামিদকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১২টার দিকে সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। গত ৫ আগস্ট সাভারে বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে রায়হান হামিদের বিরুদ্ধে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রায়হান হামিদ সাভার উপজেলার দক্ষিণ রাজাসন সাইনবোর্ডের মোড় এলাকার আব্দুল হামিদ মাওলানার ছেলে। তার বড় ভাই ফোরকান হাকিম (৪৮), লোকমান হাকিম (৫১), গোফরান হাকিম (৪৫) এবং তার খালাতো ভাই ভোলার রুইতা গ্রামের আজিজ সিয়ালীর ছেলে কাঞ্চন সিয়ালী ওরফে দ্বীন মোহাম্মদ (৫৫) ব্যবসায়ী জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি।

সাভারের আলোচিত এই হত্যা মামলা তুলে না নেয়ায় নিহতের ছেলে রিয়াদুল ইসলামকে (১৮) ২০২৩ সালের ৬ নভেম্বর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের সুরুচি হোটেলের সামনে হত্যাচেষ্টা করেন রায়হান হামিদ। এ সংক্রান্তে দায়ের হওয়া মামলাগুলো আদালতে বিচারাধীন।

সম্প্রতি নিহত জামাল হোসেন গোলদারের ছোট ভাই ও ওই হত্যা মামলার বাদী ইমরান হোসেন গোলদারকেও হত্যাচেষ্টাসহ তার বসতবাড়িতে দফায় দফায় হামলা ও লুটপাট চালায় রায়হান হামিদ বাহিনীর সন্ত্রাসীরা।

এদিকে সাভারের আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আরো তিনজন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার ৩ আসামিসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ছাত্র হত্যা মামলার তিন আসামি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আশুলিয়ার ভাদাইল এলাকার আবুল কালাম শেখের ছেলে শেখ মো. উজ্জ্বল (৪০), ডেন্ডাবর এলাকার মৃত আ. রবের ছেলে রুহুল আমিন (৫৮), সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুয়েল রানা (৩৩), আশুলিয়ার আড়াগাঁও এলাকার মৃত হাজী আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮), গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পাটগাতী এলাকার মৃত মালেক তালুকদারের ছেলে মামুন তালুকদার (৩৭), রংপুরের কাউনিয়া থানার চন্ডিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহেল রানা (৩০), আশুলিয়ার জামগড়ার মালেক সুপার মার্কেটের হাজী আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে শাহাব উদ্দিন, লালমনিরহাট সদর থানার চর কুলারগাট গ্রামের আমির হামজা মুন্সীর ছেলে মো. আসাদুল (৩৩) এবং ঝালকাঠির কাঁঠালিয়া থানার পূর্ব সিটকি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আসিফ (২৮)।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার