নেত্রকোনায় সিএনজি-হ্যান্ডট্রলি সংঘর্ষে একজন নিহত, আহত ৪
নেত্রকোনার মদন উপজেলায় সিএনজিচালিত অটোরিকসা ও হ্যান্ডট্রলির মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।
এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকসা যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই হ্যান্ডট্রলির সাথে বৈশ্যবাড়ী এলাকায় সিএনজিটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হাফিজুর রহমানের মৃত্যু হয়। আহতদের মধ্যে সিএনজিচালক তামিম (৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাখি আক্তার (৩০) ও মিনতি (১৩) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, মৃতদেহ উদ্ধার শেষে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ