চট্টগ্রামে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
চট্টগ্রামে আদালতে মামলার স্থিতাবস্থা থাকলেও আদেশ অমান্য করে ঘড় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় মুন্সি মিয়া গংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেছে। একই এলাকার মো. হেলাল গংয়ের মালিকানার জমির ওপর এ ঘর নির্মাণ করছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে গত ১০ অক্টোবর মো. হেলাল (৪০) ও তার পরিবারের একাধিক সদস্যের আবেদনের পরই আদালত থেকে গৃহ নির্মাণের কাজ বন্ধ রাখতে স্থিতাবস্থার আদেশ দেয়া হয়, যার আদেশ নং ০৮। ভুক্তভোগী মো. হেলাল গং চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকার নোয়াশির বাড়ি এবং অভিযুক্তরাও একই এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিরোধীয় সম্পত্তি আরএস. ৩৩৯নং খতিয়ানের ৩৩৪৭ ও ৩৩৪৮ আরএস দাগের মোট ২৭ শতক জমির মালিক ছিলেন একই এলাকার ফজর রহমানের ছেলে আহাম্মদ মিয়া। ১৯৪১ সালের ১০ ডিসেম্বর ওই ২৭ শতক জমি থেকে ২০ শতক জমি আমজাদ আলীর ছেলে দরবেশ আলীর কাছে বিক্রি করেন আহাম্মদ মিয়া। পরবর্তীতে ওই ২০ শতক জমি থেকে ১৯৪৭ সালের ২১ মে ১০ শতক (৫ গণ্ডা) জমি ১৯৮৭নং দলিলমূলে বাদী মো. হেলালের দাদা আবদুল গনির কাছে এবং ১৯৪৭ সালের ২৩ সেপ্টম্বর ৬ শতক (৩ গণ্ডা) জমি ৩৮২০ দলিলমূলে একই এলাকার মোকলেছুর রহমানের ছেলে আবদুল জলিলের কাছে বিক্রি করেন দরবেশ আলী। পরবর্তীতে আবদুল জলিলের ক্রয়কৃত ৬ শতক জমিও ১৯৫১ সালের ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রিযুক্ত দলিল ৫১৮২নং মূলে ক্রয় করেন বাদীর পিতামহ (দাদা) আবদুল গনি। বর্তমানে আবদুল গনির ওয়ারিশ হিসেবে মামলার বাদী মো. হেলাল গংর ১৬ শতক (৮ গণ্ডা) সম্পত্তির মালিক।
আরো জানা গেছে, সম্প্রতি একই বাড়ির মামলার বিবাদী মুন্সি মিয়া গং তাদের পরিবারের একাধিক সদস্যকে নিয়ে জোরপূর্বক বাদীর মালিকানার বিরোধীয় সম্পত্তির ওপর গৃহ নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মুন্সি মিয়া, মো. মিয়া, মো. জসিম, মো. কামাল, মো. মানিক, মো. ইমরান ও মো. হারুনসহ সাতজনকে বিবাদী করে একটি মিস মামলা (নং-১০১৭) দায়ের করা হলে আদালত সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত প্রতিবেদন প্রদান এবং থানাকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দেয়। পরবর্তীতে গত ১৬ অক্টোবর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জায়গায় স্থিতাবস্থা জারি করে আদালত। কিন্তু মুন্সি মিয়া গং আদালতের আদেশ অমান্য করে গৃহ নির্মাণের কাজ অব্যাহত রাখেন। বিষয়টি চান্দগাঁও থানায় অবহিত করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে ওই জায়গায় নির্মাণকাজ অব্যাহত রয়েছে রয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ