ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবর্ষের ক্লাস শুরুর দিনটি শিক্ষাজীবনের ঐতিহাসিক দিন : পাবিপ্রবি ভিসি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৪:৫৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শনিবার (২৬ অক্টোবর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ২১টি বিভাগের প্রতিটিতে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিদর্শন করেন। তিনি নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন এবং দিকনির্দেশনামূলক কথা বলেন।

এ সময় উপাচার্যের সাথে ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। 

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের দিনটি তোমাদের জন্য একটি নতুন যাত্রা। শিক্ষাজীবনের প্রথম দিনটি একটি ঐতিহাসিক দিন। এখান থেকেই ক্যারিয়ারকে সঠিকভাবে আকৃতি বা শেপ দিতে হবে। তোমরা এখন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট, তোমাদের গুণগত মানসম্পন্ন হতে হবে। বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেয়া এবং স্বাধীনভাবে নিজেকে গড়ে তুলতে হবে। তবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ভালো রেজাল্ট করার ব্যাপারে মনোযোগী হয়ে সৎ ও কর্তব্যপরায়ণ হওয়া। সমাজের জন্য সর্বোচ্চ ভালোটা দিয়ে জাতির সেবা করে যাবে। তোমাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশগ্রহণ বাড়াতে হবে।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ হবে নতুন সূচনা, নতুন সিস্টেম এবং মাইন্ডসেট পরিবর্তন করা। তোমাদের মাধ্যমেই পাবনা নতুনরূপে উপস্থাপিত হবে দেশ ও বিশ্ব পরিসরে। সর্বোপরি বড় চিন্তা, বড় ভাবনা এবং স্বপ্নকে বৃহৎ পরিসরে উন্নীত করতে হবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী