ডাচ্-বাংলা ব্যাংকের টাকা লুট মামলার প্রধান আসামি জাল টাকাসহ গোপালগঞ্জে গ্রেফতার
গোপালগঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকা, নগদ প্রায় চার লাখ টাকা ও একটি প্রাইভেটকারসহ দুই জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও তুরাগ থানা এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বুথ ভেঙে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমান (৪০) এবং একই গ্রামের ফকিরকান্দি এলাকার নওশের আলী শেখের ছেলে রিপন শেখ বাটু (৩৭)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবসংলগ্ন গোপালগঞ্জ টেলিকমের সামনে এবং সদর হাসপাতালের কাছে জনসাধারণ জাল টাকাসহ মো. হাবিবুর রহমান ও রিপন শেখ বাটুকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে সদর থানর উপ-পরিদর্শক বিপ্লব কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, এ সময় পুলিশ বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবসংলগ্ন গোপালগঞ্জ টেলিকমের সামনে থেকে গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমানের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার এবং একটি সাদা রংয়ের প্রাইভারকার জব্দ করে। এছাড়া রিপন শেখ বাটুর কাছ থেকে দুই হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, মো. হাবিবুর রহমান ২০২৩ সালে তুরাগ থানা এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বুথ ভেঙে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি। এছাড়া গ্রেফতারকৃতদের নামে তুরাগ ও গোপালগঞ্জ সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ)(বি) ধারায় মামলা হয়েছে, মামলা নং-৩১।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস