যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে বিষধর সাপের উপদ্রব
সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে সাপের উপদ্রব বেড়েছে। শনিবার (২৬ অক্টোবর) ক্যাম্পাসের মূল ফটক থেকে তীব্র বিষধর সাপ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের রেসকিউ টিম। উদ্ধারকাজে নিয়োজিত ছিলেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশন যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাস ইউনিটের সদস্যরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায়ই ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়। এর বেশিরভাগই তীব্র বিষধর। যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলায়েত হোসাইন বলেন, শনিবার সন্ধ্যার পর ক্যাম্পাসে ঢুকতে গেটের সামনেই আমি একটি সাপ দেখতে পাই। লাইটিং কম থাকার কারণে প্রথমে বুঝতে পারিনি। খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। তৎক্ষণাৎ বিষয়টি ডিপ ইকোলজির রেসকিউয়ার সদস্যদের জানাই। তারপর তারা সেটিকে উদ্ধার করেন।
ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের সদস্য সামিউল ইসলাম বলেন, স্বর্প দংশন এলাকা হিসেবে ঝিনাইদহ অন্যতম। বিষয়টি সম্পর্কে আমাদের টিম অবগত। ক্যাম্পাস থেকে উদ্ধারকৃত সাপটি Coommon Krait, যা পাতি কাল কেউটে বা দেশি কালাচ। নিশাচর এই সাপটি অত্যন্ত বিষধর। আমরা এটাকে দূরে কোথাও জনমানবহীন জায়গায় অবমুক্ত করব।
এদিকে অভ্যন্তরীণ লাইটিংয়ের বেহালদশার কারণে সন্ধ্যার পর ক্যাম্পাসকে মনে হয় ভূতুড়ে এলাকা। ফলে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর ভয়ে শিক্ষার্থীদের নিতে হয় বাড়তি সতর্কতা। মৌখিকভাবে বিষয়টি প্রশাসনকে জানানো হলেও দৃশ্যমান কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী রাসেল সরদার সৌরভ বলেন, মৌখিকভাবে বলার পর এতদিনেও আমরা ক্যাম্পাসে লাইটিংয়ের দৃশ্যমান কোনো প্রতিকার পাইনি। শিগগিরই বিষয়টিকে আমরা লিখিতভাবে আবার জানাব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের প্রভোস্ট ড. আব্দুল হালিম বলেন, সাপের উপদ্রবের বিষয়টি সম্পর্কে শুনলাম। লাইটিংয়ের অপ্রতুলতার বিষয়টি সম্পর্কে আমরা অবগত। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য