কুষ্টিয়ার ভেড়ামারায় কিশোর গ্যাং নেতা সুজন ফকিরের প্রকাশ্যে চাঁদাবাজি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কুষ্টিয়ার ভেড়ামারায় চলছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। নানা কৌশলে প্রকাশ্যে চাঁদাবাজির বিষয়টি ফুটপাথের চায়ের দোকান থেকে শুরু করে অফিস-আদালত, এমনকি ড্রয়িংরুম পর্যন্ত সর্বত্র মানুষের মুখে মুখে চাউর।
ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে বিগত ক্ষমতাসীন দলের নেতা-পাতি নেতা কারো যেন নিস্তার নেই চাঁদাবাজদের হাত থেকে ফসকে যাওয়ার। বড়-ছোট ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে রাতে ঘুমাতে যান, পরদিন সকালে না জানি কার কাছে ফোন আসে চাঁদার দাবিতে।
অনুসন্ধানে জানা গেছে, মামলা-হামালার ভয় দেখিয়ে নীরবে-নিভৃতে চলছে এসব চাঁদাবাজি। জানমাল রক্ষায় চাহিদামতো অর্থ পরিশোধ করেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা।
এমনই একজন চাঁদাবাজ ক্ষেমিরদিয়াড় গ্রামের হাবিবুর ফকিরের ছেলে সুজন ফকির। সুজন ফকিরের নেতৃত্বে কিশোর গ্যাং গত ৫ আগস্টের পর থেকে এলাকার সাধারণ মানুষকে মারধর, চাদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ক্ষেমিরদিয়াড় সমিতি বাজারে ইউনুস আলী ওরফে জুলু মালিথার কাছে চাঁদা দাবি করে তার মুদি দোকান বন্ধ করে দেয়। জুলু মালিথা থানায় অভিযোগ করতে গেলে রাস্তার মধ্যে মারধর করে সুজন ও তার সঙ্গীরা।
সুজন ফকির ক্ষেমিরদিয়াড়ের চাঞ্চল্যকর সাথী ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসানি।
এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / জামান
সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী
মদনে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র এবং সত্য উন্মোচনে ছাত্রদল নেতার সাংবাদিক সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের দুর্দশা প্রকাশের পর বরাদ্দ বাতিলের অভিযোগ, বড়ঘোপে জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ
তেঁতুলিয়ায় অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ
ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োগ দেয়াও দুর্নীতি
মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক এক
হালদা ও কর্ণফুলী নদীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
রিকশা চালক নুরুল কবির হত্যা-সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছেন পুলিশ
কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের