ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৩:৩

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দিনব্যাপী অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওযুধ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. মো. বাকী আলম, ডা. আসমানী আক্তার, ডা. মাজহারুল আমিন, ডা. খালিদ সাইফুল্লাহ ও ডা. তরিকুল ইসলাম।

জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, বাংলাদেশে প্রচুর পরিমানে ডায়বেটিক রোগী আছেন। যারা নিজেরাও জানেন না তারা এই রোগে আত্রান্ত। এছাড়া দেশে সড়ক দুর্ঘটনায় আহতদের অনেক সময় রক্তের প্রয়োজন হয়। অথচ অনেকেই জানেন না তাদের রক্তের গ্রুপ। এই উপলব্ধি থেকেই শহরের পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ডায়াবেটিক শনাক্ত ও রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সেবা গ্রহণকারীদের বিনামূল্যে ওষুধ প্রদানের করা হয়েছে।

এছাড়াও এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন- নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি গাফফার ঠাকুর তোলন, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান খান মামুন, খোকন হাওলাদার, আফাজ উদ্দিন খান চন্দনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জামান / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন