যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরে ইয়াছিন নোবেলের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়নের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য অ্যাড.আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সহ-সভাপতি আল আমিন অভি, ইরফাত হাসান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ জালাল, মাসুদ রানা বাবু, সিফাত আদন, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার, যুগ্ম-আহ্বায়ক জনি প্রমুখ।
জামান / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ