ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিএনপি নেতা হত্যা মামলায় নেত্রকোনায় আ.লীগ নেতা গ্রেফতার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২৭-১০-২০২৪ বিকাল ৫:৩১

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতা এরশাদ আলী খন্দকার হত্যা মামলায় এক আওয়ালী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরশাদ আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও নরনায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এরশাদ আলীকে হত্যা মামলায় সাবেক সাংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান দুই ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি, সাংসদের দুজন ব্যক্তিগত সহকারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর নাম রয়েছে।

গ্রেফতারকৃত বেলায়েত হোসেন খান (৭০) উপজেলার ইয়ারন গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি স্থানীয় আ.লীগ নেতা এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

রবিবার (২৭ অক্টোবর) বেলায়েত হোসেন খানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের পাঠানোর পর আদালত তাকে কারাগারে প্রেরণ করে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, শনিবার রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এতে সাবেক সাংসদসহ ২১ জনের নাম উল্লেখ এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন- নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক (৭০), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪৫), মাসুদ আলম টিপু (৫৫), কমল সরকার (৫০), হাসান (৫০), নূরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুছ বেপারী (৫৫), মো. খোকন মিয়া (৪৫), শাহজাহান কবীর (৪৪), ইসলাম উদ্দিন (৫৭), সাহজাত হোসেন সাজ্জাত (৫৯), জাহাঙ্গীর (৩৫), মো. আল উছমান বেপারী (৬৯), মো. রফি বেপারী (৪০), রমজান (৪০), সজুত খান (৫০), লাল মিয়া (৫২), ফেরদৌস (৪০), উজ্জ্বল (৪০)।

২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকালের দিকে পূর্বধলার নারান্দিায়ায় দলীয় বিরোধের জের ধরে নিজ গ্রামে জনৈক রতন খন্দকারের বাড়ির সামনে মামলার এজাহারভুক্ত আসামিরা বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলেই মারা যান এরশাদ আলী খন্দকার।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন