শিবচরে ইলিশ শিকারের দায়ে ১৫ জেলে আটক
মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১০ জনকে ৮ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার(২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জেলেকে আটকসহ ৪০ হাজার মিটার জাল জব্দ করেন তারা। ওই ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ রক্ষায় রোববার সকাল থেকে রাত পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। দুপুর পর্যন্ত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। এসময় ৩০ কেজি ইলিশ ও ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযানে ১৫ জন জেলেকে আটক এবং ১ লাখ ৩০ হাজার মিটার কারেণ্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইলিশ স্থানীয় ২ টি এতিমখানায় বিতরন করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ জেলের ১০ জনকে ৮ দিনে কারাদন্ড প্রদান করা হয় এবং ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক আটককৃত জেলেদের এ সাজা প্রদান করেন।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,'মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা নদীতে অভিযানের পাশাপাশি পদ্মার পাড়ে গড়ে উঠা অস্থায়ী ইলিশের হাটেও অভিযান করা হয়েছে। রোববারের পৃথক অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। বিপুল পরিমান জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।'
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন