ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

কোচ কাঞ্চনের গ্রোথ কনফারেন্স অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৪:৩৬

ব্রেকিং ইনেরশিয়া, ক্রিয়েটিং মোমেন্টাম এই স্লোগানকে সাথে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো কোচ কাঞ্চন একাডেমীর ‘গ্রোথ কনফারেন্স’। একইসাথে এইদিন বিকেলে অনুষ্ঠিত হয় ‘ব্রেইভ ব্যাচ – ২’ এর গ্রাজুয়েশন সেরেমনি।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশে দিনব্যাপী গ্রোথ কনফারেন্সে তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীসহ ১ হাজারেরও বেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের প্রথম ভাগে সকালে ব্রেক থ্রু টু বিজনেস সাকসেস বিষয়ে কথা বলেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম আর্ন্তজাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার কোচ ইলিয়াস কাঞ্চন।

দ্বিতীয় অংশে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমির ব্রেইভ-হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রামের ব্যাচ ২ এর গ্র্যাজুয়েশন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। ব্রেইভ ব্যাচ ২’র ৪৪ জন শিক্ষার্থীকে উত্তরিও পরিয়ে এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই জমকালো এই আয়োজন শেষ হয়।

এসময় কনফারেন্সে আগতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কোচ কাঞ্চন বলেন, “আমি অনেক লস করে ট্রাজেডির মধ্য দিয়ে আজকের সফল অবস্থানে এসেছি। আমি চাই না আমার মতো আপনারাও এতো কষ্ট করেন। তাইতো আমার সব লার্নিং আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করছি। এই মহা মিলনমেলা বাংলাদেশের ই-লার্নিং ইতিহাসে এক নতুন ইতিহাসের সূচনা করলো। ইতিহাসের এই পথ বেয়েই আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। এই আয়োজন ই-লার্নিং সম্বন্ধে মানুষের আস্থা বাড়াবে।

এই গ্রোথ কনফারেন্সে জানানো হয়, ব্রেইভ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রিমিয়াম ও হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রাম। যেখানে ওয়ার্ল্ডক্লাস এডভান্স স্ট্রাটেজি, ফ্রেমওয়ার্ক ও আমার নিজের ডেভেলপ করা টুলস নিয়ে ইন ডেপথ্ কোচিং ও মেন্টরিং করানো হয়। বিজনেসকে আমি এখন আর কমার্স এর সাবজেক্ট মনে করি না, এটা এখন চূড়ান্ত লেভেলের সায়েন্স। তাই এর সূত্রগুলো ক্লিয়ারলি বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। এতো সূক্ষ্মতি সূক্ষ্ম জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে ব্রেইভ এর বিকল্প কোন কোর্স হতে পারে না।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী কোচ কাঞ্চন একাডেমির বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে উপকৃত হয়েছে। কোচ কাঞ্চনের বই পড়েছেন ৫০ হাজারেরও বেশি পাঠক।

এমএসএম / এমএসএম

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

এলজিইডির ক্রিম্প প্রকল্পের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক