রাজস্থলীতে কিশোরীদেরকে জরায়ুমুখ ক্যান্সারের টিকা প্রদান
রাঙ্গামাটির জেলা রাজস্থলীতে চতুর্থ দিনের মতো শিক্ষার্থী কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান শুরু হয়েছে। ৫৮ টি শিক্ষা প্রতিষ্টানে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর হতেসূত্রে জানা যায় ।
আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়তে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রম পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সফিউল্ল্যাহ সিবলী, দৈনিক পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিবলী বলেন, জরায়ুমুখ ক্যান্সার টিকা দ্বারা প্রতিরোধযোগ্য একটি রোগ। তাই ১০-১৪ বছরের কিশোরীদের এ ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রতিবছর জরায়ুমুখ ক্যান্সারে বাংলাদেশে হাজার হাজার মহিলা মারা যায়। এক ডোজ এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এবার ১৫১৩ জন কিশোরী টিকার টার্গেট বলে গণমাধ্যম কে জানান ডা, সিবলী।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ