ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

তথ্য অধিকারআইন -২০০৯বাস্তবায়নে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৪:৪৬

“তথ্যই শক্তি, তথ্য প্রদানের সংস্কৃতি রুখবে দুর্নীতি” শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলার সকল সরকারি প্রতিষ্ঠান সমূহের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাগণের তথ্য অধিকার আইন, ২০০৯ প্রয়োগে ও তথ্য প্রদানে ভূমিকা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায়,সচেতন নাগরিক কমিটি(সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে সোমবার, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সনাক সভাপতি  এম, এ, রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী ম্যাজিস্ট্রেট (আইসিটি) ফাহমিদা আক্তার।
সনাক সদস্য ও সাংবাদিক এম খালিদ আবুর সঞ্চালনায় কর্মশালায়, সনাক সদস্য অধ্যাপক মো.শাহ আলম শেখ এর স্বাগত বক্তব্যে  কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন। 

তথ্য অধিকারআইন- ২০০৯  প্রয়োগে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার ভূমিকা বিষয়ক কর্মশালায় মুল পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই – মোঃ ফিরোজ উদ্দীন।  তথ্য অধিকার আইন ২০০৯, তথ্য কি, কোন কোন প্রতিষ্ঠান তথ্য কর্মকর্তা নিয়োগ দিবে, তথ্য প্রদান ইউনিট, কোন ধরনের তথ্য প্রকাশ/প্রদান বধ্যতা মুলক নয়, তথ্য প্রাপ্তির অনুরোধ (ধারা-৮), তথ্য প্রদান পদ্ধতি (ধারা-৯), দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ধারা-১০), তথ্য কমিশন প্রতিষ্ঠা, তথ্য অধিকার লংঘনের জরিমানা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয় কর্মশালায়।  

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তথ্য অধিকার আইন সম্পকের্ জনসাধারণ সচেতন নয়। সচেতনতা বাড়াতে হবেএবং তথ্য দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। ‘প্রতিটি প্রতিষ্ঠানকে সিটিজেন চার্টার প্রস্তুত এবং দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম সহ জেলা প্রশাসনের তথ্য বাতায়নে সন্নিবেশিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন তথ্য প্রদানকারীর চেয়ে তথ্য চেয়ে আবেদনকারীদের আরও অবহিত করা দরকার।ভ কর্মশালায় সনাক, ইয়েস সদস্য সহ সরকারি ৪৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার