ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সেমিনার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, শিক্ষা অফিসার বেলাল হোসেন ও জামায়াতে ইসলামী নেতা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত বিধিমালা পড়ে শোনান। এইসাথে তিনি এ সমস্ত বিধি পালনে ও প্রচারে বিশেষত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবসায়ীদের ও বাজার ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন- বণিক সমিতির নেতা মখলেসুর রহমান ও ইস্তেখার আলম, শিবদিঘি মার্কেট সমিতির সভাপতি আনিসুর রহমান বাকী ও সম্পাদক বিএনপি নেতা বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সম্পাদক রজব আলী, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ।

সেমিনারে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে ও ঔষধসহ বিভিন্ন দোকানের খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রণে বিভিন্ন সুপারিশ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির