নেত্রকোনায় যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াই টন (২ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
মেজর জিসানুল হায়দার জানান, সোমবার রাত ৭টার দিকে গোয়েন্দা সূত্রে পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাইপথে আনা ভারতীয় চিনি মজুদের সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গুদামঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের ২ হাজার ৫০০ কেজি চিনি মজুদরত অবস্থায় পাওয়া যায়। পরে গুদামঘরের মালিক যৌথবাহিনীর কাছে নিশ্চিত করেন মজুদকৃত ভারতীয় চিনির মালিক পূর্বধলার নাটেরকোনা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন।
তিনি আরো জানান, জব্দৃকত চিনি সংশ্লিষ্ট থানা হেফাজতে দেয়া হয়েছে। নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ