নেত্রকোনায় অটোরিকসাচালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কাইল্যাইন এলাকা থেকে রাব্বানী (৩২) নামে এক অটোরিকসা (ব্যাটারি চালিত) চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাব্বানী পার্শ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিহতের লাশ ময়নাদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের কথা জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) এশার নামাজের পর ঘটনাস্থলের এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। রাত সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল থেকে ২০০-৩০০ মিটার দূরে অবস্থিত আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাজারের লোকজনকে জানান সড়কের পাশে একটি অটোরিকসা দাঁড়িয়ে আছে। এর পাশের জঙ্গল থেকে গোঙানির আওয়াজ শুনতে পান মোটরসাইকেল আরোহী। পরে বাজারের লোকজন সেখানে উপস্থিত হয়ে রাস্তার পাশে কোনো অটোরিকসা দেখতে পাননি। কিন্ত ঝোপের নিচে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। নিহতের গলায় ফুটো করা আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকসাচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকসাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত করে থাকতে পারে দুর্বৃত্তরা। রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ