ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আ’লীগকে নিষিদ্ধ করতে হবে : সাতকানিয়ায় জামায়াত নেতা জাফর সাদেক


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ১২:৪

এ দেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমির জাফর সাদেক বলেছেন, আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়ার সী ওয়ার্ল্ড রিসোর্টে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত নেতা জাফর সাদেক বলেন, ফ্যাসিবাদবিরোধী জনতা কী চায় তা বুঝে রাজনীতি করতে হবে। আমাদের সবাইকে সাবধান হতে হবে। জাতীয় জীবনে সংকট ও স্বার্থের ব্যাপারে কোনো বিভক্তি হোক তা আমরা চাই না। মৌলিক সব বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে ফ্যাসিজমের কোনো জায়গা নেই। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্য বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন শেখ হাসিনার পরিকল্পনায় আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে জামায়াত নেতাকর্মীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। অবিলম্বে শেখ হাসিনাসহ সকল খুনিকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে দেশে আওয়ামী রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন তারা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ বদরুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল ফয়েজ, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইছহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ, বাঁশখালী জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাঙ্গু থানার আমির আব্দুল জলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।

T.A.S / জামান

শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার

আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২

গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি

সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ

জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত

ফাইনালে আর্জেন্টিনা: চাঁদপুরে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

আত্রাইয়ে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত