ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীর রূপপুর রেলস্টেশন ঘিরে শিক্ষা সফরের সহস্রাধিক শিক্ষার্থীর নানান অনুষ্ঠান


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ২:১৫

ঈশ্বরদীর রূপপুর রেলস্টেশন এলাকায় শিক্ষা সফরে অংশগ্রহণকারী সহস্রাধিক শিক্ষার্থীর অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপিী বিভিন্ন অনুষ্ঠান শেষে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ড্যান্ট আতাউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না।

বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় শিক্ষক সেলিম মাহমুদ, আব্দুর রশিদ ও নাজনিন সুলতানাসহ অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আয়োজক প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, রূপপুর রেলস্টেশনটি স্থাপনের পর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে যাত্রীবাহী ট্রেন রিজার্ভেশন নিয়ে শিক্ষা সফরে আসা যাত্রীরা রেলের ইতিহাসের অংশীদার হয়ে ঈশ্বরদীবাসী ও রেল কর্তৃপক্ষকে সমৃদ্ধ করেছেন।

অনুষ্ঠানের সভাপতি জাকির হোসেন রেল কর্তৃপক্ষ ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকের সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রূপপুর রেলস্টেশন এলাকায় সরকারি সহায়তায় একটি উন্নতমানের বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট জরুরি।

পরে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ-গান, ঘোরাফেরা, ফটোশেসন এবং পাকশী রেলওয়ে, হার্ডিঞ্জ রেলসেতু, লালনশাহ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

T.A.S / জামান

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩