পাবনার সাংবাদিক আবদুর রশিদ মারা গেছেন
পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা প্রতিনিধি আবদুর রশিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় পাবনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, দুই ছেলে, নাতি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ।
তার মৃত্যুতে পাবনার গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সহকর্মীরা ছুটে যান শহরের শালগাড়ীয়া বাড়ীর বাসভবনে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে আবদুর রশিদ বুকে ব্যথা অনুভব করেন। ওই রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানেই সোমবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, আমরা একজন নিবেদিতপ্রাণ সহকর্মী হারিয়েছি। পাবনাবাসী একজন মানবিক ও ন্যায়পরায়ণ সাংবাদিককে হারিয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন, আবদুর রশিদ প্রেসক্লাবঅন্তঃপ্রাণ গণমাধ্যমকর্মী ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা শোকে কাতর।
জানাজার আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তার মৃতদেহে শ্রদ্ধা জানানো হয়। রাত ৮টায় পাবনা গোডাউনপাড়া ব্লুবার্ড কিন্ডারগার্টেন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক আব্দুর রশিদের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ গণমাধ্যমকর্মীরা গভীর শোক জ্ঞাপন করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
T.A.S / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ