ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যবিপ্রবি শাখা ছাত্রলীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


আশরাফুল ইসলাম, যবিপ্রবি photo আশরাফুল ইসলাম, যবিপ্রবি
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৬:৩০

পরীক্ষার হলের সামনে থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন ও বেধড়ক মারধরের ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের মাস্টার্সের সাবেক শিক্ষার্থী মো. শাহিনুর রহমান গত রবিবার (২৭ অক্টোবর) যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। 

আসামিরা হলেন- যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান, সাবেক সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, বিশ্ববিদ্যালয়ের মসিয়ূর রহমান হল ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব কুমার দে শান্ত, সাবেক সহ-সভাপতি আল মামুন শিমন, ছাত্রলীগকর্মী মাসুদুর রহমান রনি, মো. হাসান মাহমুদ শুভ এবং আব্দুল হালিম শাহ। এরমধ্যে তানভীর ফয়সাল সম্পর্কে এসএম শামীম হাসানের ভাগ্নে। 

মো. শাহিনুর রহমান দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, আসামিরা জোরপূর্বক যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৩১৬ ও ৩১৭নং কক্ষ দখলে নিতে ছাত্রদের তাড়িয়ে দেয়ার জন্য নানাভাবে নির্যাতন করতেন। একই উদ্দেশ্যে ২০১৬ সালের ১৬ জুন দুপুর ২টার দিকে আসামিরা লোহার রড, জিআই পাইপ ও হকিস্টিক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের দ্বিতীয় তলার পরীক্ষা কক্ষের সামনে থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। তারা পর্যায়ক্রমে ওই হলের ৩১৭ ও ৩২০নং রুমে তাকে নিয়ে হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও প্রক্টর বিষয়টি পুলিশকে জানান। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে অনুকূল পরিবেশ হওয়ায় ৮ বছর পর তিনি যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?