নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী। অন্য একজনের পরিচয় জানা যায়নি। বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় চার চোর। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় চার চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হয় এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ