মঠবাড়িয়ায় মামুন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময়
মজিবর রহমানের সভাপতিত্বে তাজুল ইসলামের সঞ্চালনায় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এম আর মামুন খানের সাথে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মিরুখালী রোডস্থ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি এমআর মামুন খান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যমকর্মীদের হাত-পা বাঁধা ছিল। মঠবাড়িয়ায় দীর্ঘ ১৭ বছরে রাস্তার দুই পাশ থেকে শুরু করে সব জায়গায় মগের মুলুকের মতো দখল বাণিজ্য চালিয়েছে। রাজনীতির নামে ঘরে ঘরে কিশোর গ্যাং ও মাদকের সয়লাভে প্রতিটি পরিবার আজ অতিষ্ঠ। ঘুনে ধরা এ সমাজ ব্যবস্থাকে আপনাদের সাথে নিয়ে বিতাড়িত করে অত্র এলাকার হৃত গৌরব ফিরিয়ে আনতে চাই ইনশা আল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু বকর সিদ্দিক বাদল, তাহ্সিন জামান রুমেল, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম টুকু প্রমুখ।
T.A.S / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ