ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিনামূল্যে ব্ল্যাড গ্রুপ নির্ণয় করল পলশিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:২০

‘মানবতার টানে রক্তদানে এগিয়ে আসুন, নিজে রক্ত দিন অন্যকে রক্তদানে উৎসাহিত করুন' এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রান্তিক অঞ্চলের মানুষদের জন্য বিনামূল্যে ব্ল্যাড ডোনেশন ও ব্ল্যাড গ্রুপ নির্ণয় ক্যাম্প করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী মানবসেবামূলক সংগঠন পলশিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন। সোমবার (৩০ আগস্ট) দিনব্যাপী মা ও শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামে পলশিয়া দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শুরুতেই করোনার সংক্রমণ রোধে সকলের মাঝে গণসচেতনতার লক্ষ্যে প্রচারণামূ্লক আলোচনা সভা, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাকান্দি বাজারে চলাচলরত পথচারী, সিএনজি, অটোভ্যান-রিকসাচালকসহ মাস্কবিহীন নানা শ্রেণি-পেশার লোকজনদের মাঝে মাস্ক বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন পলশিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনটির সদস্যরা। 

আলোচনা সভায় অংশ নেন- নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, ইউপি সদস্য নূহু আলম মণ্ডল, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, টাঙ্গাইলের দরুন যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পরিচালক জাহিদুর রহমান জাহিদ, পলশিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা পলাশ প্রমুখ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ‍এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার