ক্যাসপারস্কি’র নতুন সংযোজন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’
থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালে একটি নতুন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’ বিভাগ যুক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ক্যাসপারস্কি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবসময় সাইবার হুমকির বা হামলার সর্বশেষ রিয়েল টাইম তথ্য পাবে। একইসাথে ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য হামলাকারী, হামলার পদ্ধতি এবং হামলায় যে ধরণের ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে তার সর্বশেষ তথ্য জানতে পারবে এই বিভাগে। ক্রমবর্ধমান অত্যাধুনিক হামলা বা হুমকির বিরুদ্ধে সুরক্ষিত থাকতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটি সল্যুশনগুলোকে শক্তিশালী করার কথা বলেছে ক্যাস্পারস্কি।
অত্যাধুনিক সাইবার আক্রমণের যুগে, সুরক্ষা দলগুলির পক্ষে দ্রুত হুমকির প্রতিক্রিয়া জানানো ও অগ্রাধিকার দেওয়া কঠিন হয়ে পরে। এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের মতে, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সাইবার নিরাপত্তাকে হুমকি হিসেবে গ্রহণ করে থাকে। কার্যকর সাইবার সিকিউরিটি সল্যুশনের ক্ষেত্রে ঝুঁকিগুলো সনাক্ত করতে শক্তিশালী সিকিউরিটি সল্যুশন প্রয়োজন।
ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স পোর্টফোলিওতে থ্রেট অ্যানালাইসিস, লুকআপ, ডেটা ফিড, রিপোর্টিং, ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার ট্র্যাকিংসহ প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। নতুন থ্রেট ল্যান্ডস্কেপ বিভাগটি এমআইটিআরই এটিটি অ্যান্ড সিকে ব্যবহার করে জিওগ্রাফি, ইন্ডাস্ট্রি, প্ল্যাটফর্ম, এক্টর প্রোফাইল, সফ্টওয়্যার, কৌশল ও পদ্ধতি (টিটিপি) এর উপর ভিত্তি করে হামলা সম্পর্কিত ডেটা সরবরাহ করে। নতুন বিভাগটি ব্যবহারকারীদের হামলার সম্ভাব্য তথ্য সরবরাহ করবে এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।
২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্যাসপারস্কি তাদের উন্নত সিস্টেম ব্যবহার করে রিয়েল-টাইমে লাখ লাখ ফাইল বিশ্লেষণ করছে। ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (কেএসএন), ওয়েব ক্রলার এবং এমনকি ডার্ক ওয়েব সহ একাধিক উত্স থেকে ডেটা সংগ্রহ করেছে। এটি করার মাধ্যমে, ক্যাসপারস্কি সাইবার অপরাধী প্রোফাইল এবং সফ্টওয়্যার হামলাগুলোর একটি বিস্তারিত ডাটাবেস তৈরি করেছে। এই তথ্য সর্বদা আপ টু ডেট থাকে। একইসাথে কোম্পানিগুলো সর্বশেষ হুমকি সম্পর্কে অবহিত থাকতে এবং সাইবার হামলা থেকে নিজেদের রক্ষা করতে সহায়তা করে।
ক্যাসপারস্কি’র হেড অব টেকনোলজি সলিউশনস প্রোডাক্ট লাইন আনাতোলি সিমোনেনকো বলেন, “আমাদের প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সাইবার থ্রেট গবেষণার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং আমরা এটি আমাদের গ্রাহকদের সাথে শেয়ার করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, হামলার ধরণ ও কৌশল বোঝার মাধ্যমে সাইবার সমস্যা দেখা দেওয়ার আগেই সম্পদ ও আইটি সিস্টেম রক্ষা করতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমাদের থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালের নতুন ফিচার একটি কার্যকর সাইবার নিরাপত্তা কৌশল তৈরি করতে এবং হামলাকারীরা তা কাজে লাগানোর আগেই নিরাপত্তা ফাঁকগুলো শনাক্ত করতে সহায়তা করবে।”
ক্যাসপারস্কি’র থ্রেট ইন্টেলিজেন্স সম্পর্কে আরও জানতে ভিজিট করুন তার ওয়েবসাইট।
ক্যাসপারস্কি সম্পর্কে-
ক্যাসপারস্কি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত একটি গ্লোবাল সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান। সাইবার আক্রমনের বিরুদ্ধে সুরক্ষা কবজের মতো এক বিলিয়নের চেয়েও বেশি ডিভাইসের পাশাপাশি, ক্যাসপারস্কি তার ডিপ থ্রেট ইন্টেলিজেন্স ও সিকিউরিটি এক্সপার্টিজের দ্বারা এমন সিকিউরিটি সল্যুশন উদ্ভাবন করছে যা, ব্যবসা, সরকার, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বিশ্বব্যাপি গ্রাহকদের সুরক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির শক্তিশালী সিকিউরিটির মধ্যে রয়েছে; লিডিং এন্ডপয়েন্ট প্রোটেকশন, বিশেষ সিকিউরিটি সল্যুশন সার্ভিস, এবং অত্যাধুনিক ডিজিটাল হুমকির বিরুদ্ধে লড়তে সাইবার ইমিউন সল্যুশন। ক্যাসপারস্কি ২ লক্ষ ২০ হাজারেরও বেশি কর্পোরেট ক্লায়েন্টদের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় সাহায্য করছে। আরও জানতে ভিজিট করুন ক্যাসপারস্কি ওয়েবসাইটে।
এমএসএম / এমএসএম
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু
এলজিইডির ক্রিম্প প্রকল্পের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত