ভূঞাপুরে সাবেক ইউপি সদস্য আসাদের ইন্তেকাল
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. আসাদুজ্জামান (আসাদ মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে তিনি মারা যান। আসাদ মেম্বার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই-বোন ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে আসাদের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। এরপর ভোরে শ্বাসকষ্ট আরো বেড়ে গেলে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সকাল ৮টার দিকে মারা যান।
বুধবার বাদ জোহর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রুহলী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মো. আসাদুজ্জামান (আসাদ) মেম্বারের মৃত্যুতে ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান