ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

পলাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মামলা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১১:২৭

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের মেসার্স মা মেডিসিন কর্নার নামে একটি ওষুধের ফার্মেসির মালিকের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, মেসার্স মা মেডিসিন কর্নারের মালিক মো. শামীম মিয়া ড্রাগ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ওষুধ বিক্রি করছেন।

নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জানান, সম্প্রতি নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে চলমান বৈষম্যবিরোধী ছাত্রদের স্থানীয় কিছু প্রতিনিধি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদের অভিযোগে মো. শামীম মিয়ার মালিকানাধীন মেসার্স মা মেডিসিন কর্নার নামে প্রতিষ্ঠানটি বন্ধ করে। উপজেলা নির্বাহী অফিসার আমাকে ঘটনাটি জানালে বৈষম্যবিরোধী ছাত্রদের স্থানীয় কিছু প্রতিনিধি ও বাজারের অন্য ব্যবসায়ীদের উপস্থিতিতে ফার্মেসিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে মজুদ অবস্থায় ওষুধের সেলফ থেকে প্রায় ১০৩ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। শামীম মিয়া কোনো ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধের ব্যবসা পরিচালনা করছেন তা প্রমাণিত হয়। তল্লাশি শেষে সাক্ষীদের উপস্থিতিতে বিধিমোতাবেক ১০৩ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং একটি ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং একটি ওষুধের ইনভয়েস জব্দ করা হয়।  

তিনি আরো জানান, পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে গত ২৪ অক্টোবর খুচরা ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রয়, মজুদ, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ তারিখের পর ওষুধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ১৪(১) ও ৪০(খ) ধারা লঙ্ঘনের দায়ে মো. শামীম মিয়ার বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নরসিংদীতে মামলা দায়ের করি (মামলা নং সিআর ৬২৬/২৪)।

সহকারী পরিচালক জানান, লাইসেন্সবিহীন ফার্মেসি, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ফার্মেসির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

T.A.S / জামান

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর