কমলগঞ্জে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
‘আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি’—এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” প্রকল্পের আওতাভুক্ত প্রকল্প পরিচিতি সভা।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিমল সিং বাড়াইক। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
সভা সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজী। এসময় বক্তব্য রাখেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দ্র দাস, যুব উন্নয়ন কর্মকর্তা প্রনেন্দ্র কুমার দত্ত, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, দলিত জনগোষ্ঠীর উপজেলা সভাপতি প্রতাপ চন্দ্র কর, চা শ্রমিক যুব নেতা লিটন গুঞ্জ, সৌরভ ও সুমন রবিদাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করতে এবং দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য দূর করতে এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে তাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য