হেঁটে ৫ রোভার স্কাউটের ১৫০ কিলোমিটার ভ্রমণ
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য।
‘কারিগরি শিক্ষা, টেকসই ভবিষ্যৎ’, ‘সততায় উন্নতি, দুর্নীতি রোধ করি’, ‘কারিগরি শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি’, ‘পুনঃব্যবহার, পরিবেশের সুরক্ষা’ ‘সততা চর্চার মাধ্যমে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের প্রসার ঘটাই’, ‘কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুলি এবং স্বনির্ভরতা বৃদ্ধি করি’, ‘পুনঃব্যবহারের মাধ্যমে বর্জ্য হ্রাস করি ও কার্বন নিঃসরণ কমাই’- এসব স্লোগানকে সামনে রেখে গত রবিবার সকালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রোভার নাইমুর রহমান, নূরে আলম সিদ্দিক, দোলন মিয়া, আল আমিন হোসেন, খলিলুর রহমান নামে পাঁচজন রোভার এ পরিভ্রমণ শুরু করেন। তাদের ভ্রমণ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
জয়পুরহাট পৌর শহরে পৌঁছলে জয়পুরহাট জেলা রোভারের কোষাধ্যক্ষ আজিজার রহমান, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, সদর উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার সালেহুর রহমান সজীব ও ডিএসআরএম আল মোমিন জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল- ইন রোভার পুষ্পিতা মহন্ত, মেহেদী হাসান, নূর নবী, জয়পুরহাট মুক্ত স্কাউট গ্রুপের তানজিমুল ইসলামসহ একদল রোভার তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আগত পাঁচজন রোভার স্কাউট জয়পুরহাট জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, অংশগ্রহণকারীদের এই প্রয়াস তাদের মানবতার সেবায় অধিকতর ব্রতী করবে। তাদের এই পরিভ্রমণ স্বার্থক হোক।
যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন।একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা, দুর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহার ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাবেন।
T.A.S / জামান
হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬রূপালী মৎস্য সপ্তাহ পালিত
বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
রায়পুরে জাতীয় মৎস্য দিবস উদযাপন
পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা
কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীকে মারধর; সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহার
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস পক্ষ- ২০২৬ পালিত
ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ পালন
নড়াইলে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে নানা আয়োজন
সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন