ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাভারের আশুলিয়ায় প্রথম শোরুম উদ্বোধন

যাত্রা শুরু করলো ওয়ালটনের ফ্রাঞ্চাইজি নেটওয়ার্ক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:৫৩

ক্রেতাদের কাছে আরো দ্রুত আন্তর্জাতিকমানের পণ্য ও সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’ চালু করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। সাভারের আশুলিয়ায় প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ওয়ালটনের নতুন এই সেলস নেটওয়ার্ক।

বুধবার (৩০ অক্টোবর, ২০২৪) ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি আপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্তাধিকারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আমিন খান বলেন, ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স ব্যবসায় ওয়ালটন একটি নতুন পদ্ধতি চালু করলো। ক্ষুদ্র ব্যবসায়ীলা যাতে সহজে ব্যবসা করতে পারেন এবং বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ফিচারের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন সেই প্রক্রিয়াকে সহজ করতেই ওয়ালটনের এই উদ্যোগ। ফ্র্যাঞ্চাইজি শোরুম চালুর মধ্য দিয়ে সাধারণ ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য যেমন আরো সহজলভ্য হবে, তেমনি এ খাতে বহু উদ্যোক্তাও তৈরি হবে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, আমেরিকা, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলোতে ফ্রাঞ্চাইজিং ব্যবসা খুব জনপ্রিয়। ফ্রাঞ্চাইজি ব্যবসার মাধ্যমে খুব সহজেই বহু উদ্যোক্তা এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই ইলেকট্রনিক্স খাতে ফ্রাঞ্চাইজি ব্যবসায়ে এগিয়ে এসেছে ওয়ালটন। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওয়ালটন ফ্রাঞ্চাইজি বিজনেসেও শতভাগ সফলতা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা খন্দকার আলাউদ্দিন বলেন, দেশে তৈরি করা আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ শোরুম চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় ক্রেতারা ওয়ালটন পণ্য ও সেবা আরো সহজে পাবেন।

T.A.S / T.A.S

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত