বেনাপোল পৌরসভার ভবন সংস্কারের নামে পুকুর চুরির অভিযোগ
যশোরের সীমান্তবর্তী বেনাপোল পৌরসভাটি এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। নাগরিক সেবার বিপরীতে চলছে হয়রানি ও উৎকোচ গ্রহণের মহোৎসব। পৌরসভার অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সবকিছু ঠিকঠাক চললেও বিপাকে রয়েছে পৌরবাসী। নাগরিক সেবা পেতে গিয়ে বিড়ম্বনা পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
গত ৫ আগস্ট সরকার পতনের পর পৌরসভায় প্রশাসক নিয়োগ হওয়ায় অপকর্মের জবাবদিহিতা এড়াতে অনেকটাই স্বস্তিতে রয়েছে দুর্নীতিগ্রস্ত পৌরসভার এক ডজনের বেশি কর্মকর্তা-কর্মচারী। পৌরবাসীর কাছ হতে বিনা রসিদে পানির সংযোগ লাইন দেয়ার নামে টাকা উত্তোলন করে সে টাকা পৌরসভা তহবিলে জমা না রেখে পকেটস্থ করা, পৌর এলাকায় নতুন ভবন নির্মাণকাজে অনুমোদন দেয়ার সময় অর্থ বাণিজ্য, জরুরি সেবা কাজে বিলম্ব ও কৌশলে টাকা নেয়া, পৌর কর নির্ধারণে স্বেচ্ছাচারিতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ হতে অর্থ বাণিজ্যে কাজ শেষ হওয়ার পূর্বেই কাজ বুঝে না নিয়ে বিল পরিশোধ করে দেয়াসহ বিবিধ অভিযোগ রয়েছে বেনাপোল পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এসব অনিয়ম-দুর্নীতির প্রধান নায়ক বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন।
পৌরবাসারী দেয়া অভিযোগের সূত্র ধরে পৌর এলাকায় ব্যাপক অনুসন্ধান চালালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বেনাপোল পৌর ভবনে সরেজমিনে গিয়ে কাঠ মিস্ত্রিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তালাবদ্ধ পৌরসভায় তারা ভিতরে ইন্টেরিয়র ডেকারেশনের কাজের প্রস্তুতি নিচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা খুলনার অপু ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের প্রতিনিধি। বেনাপোল পৌরসভার ডেকারেশনের বাকী রাখা কাজ ঠিকাদারের ফোন কল পেয়ে সমাপ্ত করতে এসেছেন।
বিষয়টি নিয়ে অধিকতর খোঁজ খবর নিলে পৌরসভা সূত্রে জানা যায়,সাবেক মেয়রের মেয়াদকালে ২০২৩-২৪ অর্থ বৎসরে পৌর ভবনের ১ম তলার শোভা বর্ধনের জন্য অনুমানিক ২ কোটি ২০লাখ টাকা ব্যায়ে সংস্কার প্রকল্পের কাজ দেয়া হয় মুকুুল এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। সিডিউল ও ওয়ার্ক ওডার প্রাপ্তির পর ঠিকাদার প্রতিষ্ঠান আনুমানিক ৬ মাস পূর্বে কাজ শুরু করেন যা এখনো শেষ করতে পারেনী। ভবনের ইন্টেরিয়র ডিজাইনের অর্ধেক কাজ শেষ করেই ঠিকাদার প্রতিষ্ঠান প্রকৌশলী মোশারফ,সচিব সাইফুল ও সাবেক মেয়র নাসির উদ্দিনের সহযোগীতায় কাজের সমস্ত বিল উত্তোলন করে নেন যা সম্পূর্ন বে-আইনী। এমনকি পৌরভবনের নিচতলার সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট মন্ত্রাণালয় থেকেও কোন অনুমোদন নেয়া হয়নী বলে জানা গেছে। ঠিকাদারের বিল উত্তোলন বিষয়ে সচিব সাইফুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি জানান,প্রকৌশলী মোশারফ ঠিকাদারের দায়িত্বভার নিয়েছেন এবং ঠিকাদারকর্তৃক বিল তুলে নেয়ার বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।
এবিষয়ে বেনাপোল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক কাজী নাজিব হাসান বলেন,আমি দায়িত্বভার নেয়ার পর হতে সকল কার্যক্রম নিয়মতান্ত্রিক ও স্বচ্ছতার সাথে হচ্ছে। কাজ শেষ করার পূর্বেই বিল উত্তোলন প্রশ্নে? দায়িত্ব নেয়ার পর বিষয়টি তিনি অবগত হয়েছেন জানিয়ে আরো বলেন এ বিষয়ে সাবেক মেয়রকে জিজ্ঞেস করেন কেমন করে তিনি ঠিকাদারের বিল পাশ করলো। এছাড়াও পৌর ভবনের সংস্কার কাজে পুকুরচুরি হয়েছে বলে অভিযোগ তুলেছে সাবেক কাউন্সিলরসহ স্থানীয় বাসিন্দারা। তাদের দাবী মেয়র,ঠিকাদার ও প্রকৌশলী মোশারফ মিলে সংস্কার কাজের টাকা লোপাট করেছেন যা সুষ্ঠ তদন্ত করলে বেরিয়ে আসবে।
সাবেক দুর্নীতিগ্রস্থ মেয়রদের দোসর প্রকৌশলী মোশারফ বরাবরের মত এবারও সংস্কার কাজের ব্যায় দ্বিগুন ধরে প্রকল্প ব্যায় নির্ধারণ করেছেন। অভিযোগ বিষয়ে জানতে ঠিকাদার প্রতিষ্ঠান মালিক ও সাবেক মেয়রের সাথে মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ থাকাই সাক্ষাৎ না মেলায় তাদের বক্তব্য জানা যাইনী। পৌরবাসীর ট্যাক্সের টাকায় গঠিত পৌর তহবিলের অর্থ সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে তহবিল তছরুফের হিসাব কে দিবে? এমন প্রশ্ন এখন জনমনে। প্রতিকার পেতে যশোর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন চেয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বেনাপোল পৌরবাসী।
T.A.S / জামান
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা