ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণে নেই দ্রব্যমূল্য


কালীগঞ্জ  প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৫:১১

কালীগঞ্জ উপজেলার বাজারগুলোতে সবজিসহ নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। সকল নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে স্বস্তিতে নেই ক্রেতারা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতির কারণে কালীগঞ্জের জনজীবনে ভোগান্তিসহ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। জনমনে প্রশ্ন- এই সঙ্কটের জন্য কি সিন্ডিকেট দায়ী?

লাগামছাড়া সবজির দামে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। পৌর এলাকার কালীগঞ্জ বাজারে পণ্য ক্রয় করতে আসা একাধিক ক্রেতা বলেন, বিবেকহীন, অর্থলোভি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থির করে রেখেছে। সাধারণ ক্রেতাদের ক্ষোভ স্থানীয় প্রশাসনের ওপর। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কেন কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না?

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, শুধু পেঁপে ছাড়া সকল সবজিই ৮০/১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঊর্ধ্বগতির তালিকায় রয়েছে কাঁচা মরিচ যা ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। টমেটো ২৫০ টাকা, বরবটি ১৩০, কাঁকরোল ১২০, কচুর লতি ১০০, চিচিঙ্গা ১০০, ঝিঙা ১০০, পটল ৯০, ছোট ডাটা আটি ২০ টাকা, লালশাক ছোট এক মুঠি ২০ টাকা,পুঁইশাক ৬০ টাকা, গোল আলুু ৭০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, লেবুর হালি ৬০ টাকা, গাজর ২০০ টাকা, ঢেঁড়শ ৮০টাকা, লাউ ৮০ হতে ১০০ টাকা, শিম ৩০০ টাকা, শসা ৮০ টাকা দরে বিক্রি  হচ্ছে। ডিমের দাম অন্য বছরের চাইতে এবার রেকর্ড ভেঙ্গেছে।

কালীগঞ্জ পৌর কাচা বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. জহিরুল বলেন আড়ত হতে বেশি দামে কিনতে হচ্ছে। তাই চড়া দামে সকল বিক্রি করতে হচ্ছে। গাজীপুরের বোগরা বাইপাস হতে কালীগঞ্জ বাজার পর্যন্ত পণ্যের পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত মূল্যে বিক্রি করতে হচ্ছে। 

বাহাদুরশাদী ইউনিয়নের বাসাইর (জামালপুর) বাজারের স্থানীয় ব্যবসায়ী ইসমাইল মোড়ল জানান, এই বাজারে আশপাশের এলাকাগুলোতে এই মৌসুমে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়। তবে এবারের অতিবৃষ্টিতে বেশকিছু মৌসুমি সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে স্থানীয় ভাবে সবজির সঙ্কট দেখা দিয়েছে।

বক্তারপুর মার্কেটে কাঁচা বাজার করতে আসা স্কুল শিক্ষক কামরুল হাসান মোল্লা বলেন, সবজিসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। আগে যা ৪০-৫০ টাকায় কিনেছি, এখন সেই সবজি কিনতে হচ্ছে ১০০-১২০ টাকায়। প্রশাসনের উচিৎ আরোও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখা।

বাজার মনিটরিং এর বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস.এম.ইমাম রাজী টুলু বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের পক্ষ হতে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সাধারণ মানুষ ভোগ্য পণ্য যাতে সুলভ মূল্যে ক্রয় করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। সকলের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখা। উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিদপ্তর গাজীপুর যৌথ ভাবে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন