ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফের সকাল-সন্ধ্যা অবরোধ পালিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৫:২২

তিন কর্মীকে হত্যার প্রতিবাদসহ জড়িতদের গ্রেফতার এবং দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার এ হত্যার প্রতিবাদে সংগঠনটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করা হয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ পালন করা হয়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত খাগড়াছড়ির দীঘিনালা, গুইমারা, রামগড়সহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেন পিকেটাররা। এছাড়া সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করেন তারা। অবরোধ চলাকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। তবে খাগড়াছড়ি জেলা সদরে স্বল্প পরিসরে ব্যাটারিচালিত টমটম চলাচল করে। 

সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এছাড়া বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ রির্পোট লেখার আগ পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া নতুন কোনো কর্মসূচির ঘোষণাও দেয়া হয়নি।

উল্লেখ্য, প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফের তিন কর্মীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেয়া হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

এ ব্যাপারে নিহত মন্যা চাকমা সিজনের সহধর্মিনী লীলা মোহন কার্বারী পাড়ার টুপি চাকমা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্যা চাকমা সিজন, পরান্টু চাকমা জয়েন ও খরকসেন ত্রিপুরা শাসনকে গুলি করে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করেন। পানছড়ি থানার ওসি মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত